1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভৈরব নদে জাহাজে অভিযান, দুই লাখ টাকা জরিমানা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

অভয়নগরে ভৈরব নদে জাহাজে অভিযান, দুই লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগরে নৌযান ও নৌপথে নিরাপত্তাসহ শৃঙ্খলা ফেরাতে ভৈরব নদে নোঙর করা জাহাজে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। পাঁচ ঘন্টায় ৪১টি জাহাজে অভিযান চালিয়ে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তরের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ অভিযান পরিচালনা করেন।
আর এ কাজে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন রুপসা স্টেশন খুলনা ও নৌপুলিশের চৌকশ দল। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, নৌপথে শৃঙ্খলা ফেরাতে ও লাইটার জাহাজের সংকট বন্ধে বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে অভয়নগরের ভৈরব নদে অভিযান শুরু করা হয়। ভৈরব সেতু সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে অভিযান চালানো হয়।

এসময় ১২ টি জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণির মাস্টারের স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২টি জাহাজে দুই লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। শৃঙ্খলা ফেরাতে সব ধরণের নৌপথে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন, খুলনা নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক রাশেদুল আলম, খুলনা নৌপুলিশের এসআই রণজিত কুমার সেন প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar