1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

অভয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে দাঁড়িয়ে থাকা বিচালি বোঝাই ট্রাকে দ্রুতগামী অপর একটি ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামের এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে যশোর-খুলনা মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন পিয়া আই কেয়ার হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত আলমগীর হোসেন নওগাঁ জেলার পোষণ গ্রামের বাসিন্দা। তিনি বিচালি বোঝাই ট্রাকের হেলপার ছিলেন।

প্রত্যক্ষদর্শী একজন নার্স জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পিয়া আই কেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে খুলনাগামী বিচালি বোঝাই আরেকটি ট্রাক ধাক্কা মারে। যার ফলে বিচালি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ট্রাকের হেলপারকে নওয়াপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, বিচালি বোঝাই ট্রাকের হেলপার আলমগীর হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রহমান বলেন, ট্রাক দূর্ঘটনায় আহত রোগীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ‘খুলনায় নেওয়ার পর ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। বিচালি বোঝাই ক্ষতিগ্রস্ত ট্রাাকটি পুলিশের হেফাজতে রয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar