1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকায় গাজার সমর্থনে বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

ঢাকায় গাজার সমর্থনে বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৮২ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অন্যান্য কর্মসূচি পালিত হচ্ছে।

ঢাকার গুলশানে বেলা সাড়ে এগারোটার দিকে একদল তরুণ মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ শুরু করে। তারা দূতাবাসের সামনের প্রধান সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা সদস্যরা দূতাবাসের সামনে এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন এবং সেখানে আসা অধিকাংশ মানুষকেই তল্লাশি করা হচ্ছে। দূতাবাসের আশেপাশে কাউকে ফুটপাত বা রাস্তার ধারে দাঁড়াতেও দেওয়া হচ্ছে না।

দুপুর বারোটার দিকে নতুন বাজার এলাকার মূল সড়কের একপাশ খুলে দেওয়া হলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। পুলিশ এবং সেনা সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন এবং গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, গাজার জয় নিশ্চিত এবং যতদিন পৃথিবী থাকবে ততদিন ফিলিস্তিনের ভূমি কেউ ধ্বংস করতে পারবে না। তিনি বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণারও আহ্বান জানান এবং এই বিক্ষোভকে সেই পথে প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar