1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ইউএনডিপি প্রতিনিধিদলের গ্রাম আদালত পরিদর্শন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

অভয়নগরে ইউএনডিপি প্রতিনিধিদলের গ্রাম আদালত পরিদর্শন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে গ্রাম আদালত পরিদর্শন করেছেন ইউএনডিপি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বুধবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন ও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, ডেনমার্ক পিইএম কনসাল্টের প্রবাসী বিশেষজ্ঞ অরেন ইপপ,ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্কিটেকচার হারুন উর রশিদ, গ্রাম আদালত সক্রিয়করণ জাতীয় প্রকল্প সমন্বয়কারী বিভাষ চক্রবর্তী,যশোর স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান, গ্রাম আদালত প্রকল্পের লিগ্যাল স্পেসালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান,যশোরের স্থানীয় সরকার, ফর্ম ও স্টেশনারী শাখার সহকারী কমিশনার মীম বিনতে মুস্তাফিজ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, যশোর জেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ম্যানেজার অ্যাড.মহিতোষ কুমার রায়,বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান সেখ তৈয়েবুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান সেখ হাশেম আলী, সোলাইমান বিশ্বাস, বাবুল আক্তার, গ্রাম আদালত অভয়নগর উপজেলার সমন্বয়কারী সোনিয়া দে প্রমুখ।

অরেন ইপপ সাংবাদিকদের বলেন, গ্রামের সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন কিনা তা সরেজমিনে দেখা হচ্ছে। তাদের সঙ্গে কথা বলে আদালতের কার্যক্রম গতিশীল করার পরামর্শ নেওয়া হয়েছে। বাঘুটিয়া ইউনিয়ন পরিদর্শন শেষে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নের গ্রাম আদালতে ১৯৬টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৬৭টি মামলা নিষ্পত্তি করা হয়। ক্ষতিপূরণ আদায় করা হয় ১৬ লাখ ৮৮ হাজার টাকা। জমি উদ্ধার করা হয় ৩০ শতক।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে সব থেকে বেশি মামলা গ্রহণ ও নিষ্পত্তি করায় উপজেলা ও জেলা পর্যায়ে বাঘুটিয়া ইউনিয়ন সেরা ইউনিয়ন নির্বাচিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar