1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুগন্ধি ধান চাষে সফল অভয়নগরের তিন কৃষক - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

সুগন্ধি ধান চাষে সফল অভয়নগরের তিন কৃষক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৩৪ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগরে সুগন্ধি ধানচাষ করে সফলতা অর্জন করেছেন তিনজন কৃষক। এই প্রথম এই ধানের চাষ হয়েছেন বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পার্টনার প্রকল্পের আওতায় ২০২৪-২৫অর্থবছরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে ব্রি উদ্ভাবিত ব্রি-ধান১০৪ আবাদ করা হয়েছে। ওই গ্রামের কৃষক মো. শামীম মোল্যা, মো.ইসহাক মোল্যা ও মো. মাহবুব মোল্যার মোট ২একর জমিতে এই ধানের আবাদ করেছেন। বোরো মৌসুমে চাষকৃত এই ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো- ধানটি দেখতে লম্বা, চিকন, সুগন্ধীযুক্ত যার ভাত খুব ঝরঝরে। মাঝারি উচ্চতার ধানগাছটির মোট জীবনকাল প্রায় ১৪৫-১৫০দিন। গড় ফলন হেক্টর প্রতি ৭.২ টন।

কৃষক পর্যায়ে এই ধানের আবাদ ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় এবং প্রিমিয়াম কোয়ালিটির চাল হিসেবে এই জাত ব্যাপক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পার্টনার প্রকল্প ব্রি ধান ১০০ এবং ১০০+ জাতের ধান সম্প্রসারণে কৃষক পর্যায়ে প্রদর্শনী স্থাপন করে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ ব্যাপারে কৃষক শামীম মোল্লা বলেন এই ধানের ফলন বেশি এবং দামও ভাল পাওয়া যায়।

অভয়নগর উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন জানান, এই প্রথম অভয়নগরে এই উচ্চ ফলনশীল সুগন্ধি ধানের চাষ হয়েছে। আগামীতে আরো অনেক কৃষক এই ধান চাষে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar