1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এক দিনে তিন লাশ, নেত্রকোনার দুর্গাপুরে জনমনে চাঞ্চল্য - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সাব-রেজিস্ট্রি অফিসে জাল স্ট্যাম্প বিক্রির অভিযোগ, তোলপাড় ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহায়তা চেয়েছেন রাঙামাটিতে গবাদিপশু পালন প্রশিক্ষণ শেষে ২০ জনকে সনদ প্রদান সেনাসদস্যের চাকরিচ্যুতির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সেনাসদস্যের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের নিন্দা কুবিতে সাংস্কৃতিক সংগঠন বলয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে রাতুয়া-আসিফ অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতির সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিবাদ সাতক্ষীরার ভোমরা সীমান্ত: কাঁটাতারের বেড়া ও ভিসা জটিলতায় বিচ্ছিন্ন স্বজনরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উসকানিমূলক বক্তব্য: যুদ্ধের হুমকি দিলেন বিজেপির ৬ নেতা অভয়নগরে অর্ধকোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

এক দিনে তিন লাশ, নেত্রকোনার দুর্গাপুরে জনমনে চাঞ্চল্য

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

নেত্রকোনা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুরে রোববার (৮ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ের মধ্যে তিনটি পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুর্গাপুর সদর ইউনিয়নের মিনকী ফান্দা গ্রামে একটি ডোবায় পড়ে রেজাউল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, ঈদের রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি বাইরে বের হন এবং আর ফিরে আসেননি। রোববার সকালে তার মোবাইল ফোন ডোবার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করেন। স্বজনদের দাবি, রেজাউল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

একই দিনে চণ্ডিগড় ইউনিয়নের মৌ গ্রামে বিষপান করে মাইফুল আক্তার (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর রোগীর স্বজনরা দুইজন স্বাস্থ্য সহকারীকে গালিগালাজ ও মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে, কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে নিজ ঘর থেকে আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে রেজাউল ইসলাম ও আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইফুল আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar