1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনার রূপসায় একদিনে দুটি মৃত্যুর রহস্য - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

খুলনার রূপসায় একদিনে দুটি মৃত্যুর রহস্য

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৯১ জন খবরটি পড়েছেন

খুলনার রূপসা উপজেলায় পৃথক দুই ঘটনায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা এবং অপর এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার তদন্ত চলছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (৮ জুন) দুপুরে উপজেলার আইচগাতি উত্তর পাড়ায় শ্বশুরবাড়ি থেকে সুমাইয়া খাতুন জান্নাত (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি প্রবাসী শাওন শেখের স্ত্রী এবং একটি সাড়ে তিন বছরের কন্যাসন্তানের জননী। পুলিশের ধারণা, রাতে কোনো এক সময় গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ময়নাতদন্তের জন্য জান্নাতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘‘গৃহবধূ হত্যার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।’’

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে একই উপজেলার শ্রীফলতলা এলাকায় ইদ্রিস আলীর কলা বাগানে রবিউল মোল্লা (২৪) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে কালো জিন্স ও লাল রঙের টি-শার্ট পরা ছিল এবং তা ফুলে উঠেছিল, শরীরের চামড়াতেও পচন ধরেছে বলে জানায় পুলিশ। নিহতের ভাই মরদেহটি শনাক্ত করেন।

ওসি মাহফুজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar