1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নড়াইলে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার, পলাতক অভিযুক্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নড়াইলে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার, পলাতক অভিযুক্ত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন

নড়াইল, ৯ জুন: নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে সোহান মোল্যা (২৬) নামের এক যুবকের বাড়ি থেকে একটি ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল, টেলিস্কোপ ও সাইলেন্সারসহ উদ্ধার করেছে যৌথবাহিনী। নিজেকে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দেওয়া অভিযুক্ত সোহান মোল্যা অভিযান শুরুর আগেই তার বাবার সাথে পালিয়ে গেছেন। সোমবার নড়াইল সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা গেছে, গত রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত চলা এই অভিযানটি যৌথভাবে পরিচালনা করে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প। গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে সোহান মোল্যার পুরুলিয়া গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে সোহানের বিছানার নিচ থেকে অত্যাধুনিক স্নাইপার রাইফেলটি উদ্ধার করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার সংযুক্ত এই স্নাইপার রাইফেল ব্যবহার করে সোহান মোল্যা এলাকাবাসীকে হুমকির মুখে রেখেছিলেন। অভিযুক্ত সোহান, পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে এবং খুলনার একটি কলেজের শিক্ষার্থী। স্থানীয় ২নং পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি এবং ওয়ার্ড মেম্বার মো. কোবাদ নিশ্চিত করেছেন যে সোহান এলাকায় নিজেকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিতেন, যদিও তার কমিটিতে থাকার বিষয়ে তারা নিশ্চিত নন।

অস্ত্র উদ্ধারের খবর পেয়েই সোহান ও তার বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত স্নাইপার রাইফেলটি কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং সোহান মোল্লার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ বিষয়ে যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar