1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় জমি নিয়ে বিরোধে গৃহবধূ কে পিটিয়ে জখম - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

দেবহাটায় জমি নিয়ে বিরোধে গৃহবধূ কে পিটিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০৯ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নূরজাহান খাতুন (৫০) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত গৃহবধূ উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের আব্দুল বারীর স্ত্রী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত শুক্রবার সন্ধ্যায় এ মারপিটের ঘটনা ঘটে। প্রতিপক্ষের মারপিটে জখম গৃহবধূ বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় আহতের স্বামী আব্দুল বারী বাদি হয়ে প্রতিপক্ষ একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৩০), তার স্ত্রী খাদিজা বেগম (২৫) ও মা আসকুরা খাতুন (৫০) এর বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহতের স্বামী আব্দুল বারী জানান, তাদের বসতভিটা থেকে বাইরে বের হওয়ার জন্য একটি রাস্তা রয়েছে, যেটি তার রেকর্ডিয় জমির উপরে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আসাদুলসহ তার পরিবারের লোকজন ওই রাস্তাটি ঘেরা-বেড়া দিয়ে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়িতে না থাকাকালীণ সময়ে আসাদুল, তার স্ত্রী খাদিজা ও মা আসকুরা খাতুন তাদের বাড়িতে ঢুকে অতর্কিত তার স্ত্রীর ওপর হামলা করে। এসময় তারা ইট ও লাঠি দিয়ে পিটিয়ে তার স্ত্রীকে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এব্যাপারে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar