1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে পৃথক দুটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অভয়নগরে পৃথক দুটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৯৬ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলায় পৃথক দুই স্থানে পৃথক দুটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার বৌবাজার এলাকায় জেসমিন বেগম (৩৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না পেঁচানো এবং ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পরিবারের সদস্যরা উদ্ধার করে। নিহত জেসমিন বেগম খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহী গ্রামের আবদুল গণি সরদারের মেয়ে। নিহতের পরিবারের সদস্যরা জানান, জেসমিন বেগম তার স্বামী মো. বিল্লাল হাওলাদার ও তাদের দুটি সন্তান নিয়ে বৌবাজার এলাকায় বসবাস করতেন।

এলাকাবাসীরা জানান, স্বামীর সাথে ঝগড়া করে জেসমিন বেগম হয়তবা আত্মহত্যা করেছেন। অপরদিকে জেসমিন বেগমের বাবার পরিবার থেকে জেসমিনের মৃত্যু আত্মহত্যা নয় বলে দাবি করছেন।

অভয়নগর থানা পুলিশ জানায়,অভিযোগ পেলে মরদেহের ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
অপরদিকে ভৈরব নদে নিখোঁজ হওয়া দিদার মোড়ল (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরিদল।

সোমবার সকালে উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে দিদার মোড়ল ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। ওইদিন বিকালে তার মরদেহ স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar