1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১০ টাকা না পেয়ে মায়ের মাথায় দায়ের কোপ: নান্দাইলে মৃত্যুশয্যায় মা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

১০ টাকা না পেয়ে মায়ের মাথায় দায়ের কোপ: নান্দাইলে মৃত্যুশয্যায় মা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫৪ জন খবরটি পড়েছেন
১০ টাকা না পেয়ে মায়ের মাথায় দায়ের কোপ: নান্দাইলে মৃত্যুশয্যায় মা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাত্র ১০ টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের দায়ের আঘাতে এক মা গুরুতর আহত হয়ে মৃত্যুশয্যায়। গত শনিবার (২৮ জুন) বিকেলে চন্ডীপাশা নদীরপাড় মহল্লায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত ছেলে মো. কামাল মিয়াকে (২৮) শিকল দিয়ে বেঁধে রেখেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয়রা জানায়, ক্ষিপ্ত হয়ে কামাল তার মায়ের মাথায় দা ছুড়ে মারলে মা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। দ্রুত তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান, যেখানে তিনি বর্তমানে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন।

কামালের ভাবী রিনা আক্তার জানান, শনিবার বিকেলে কামাল বাড়িতে এসে তার মায়ের কাছে ১০ টাকা দাবি করে। বাবা টের পেয়ে ঘর থেকে বেরিয়ে এসে ছেলেকে বকাঝকা করে ধাওয়া দিলে মা ঘর থেকে বেরিয়ে এসে টাকা নেই বলে আবার ঘরে ফিরতে চান। তখনই উঠানে থাকা দা নিয়ে কামাল মায়ের দিকে ছুড়ে মারে, যা তার মায়ের মাথায় বিদ্ধ হয়। রক্তক্ষরণ এবং বমি করতে করতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা আরও জানায়, কামাল কোনো কাজ না করেই বাবা (যিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন) এবং মায়ের (যিনি পরের বাড়িতে কাজ করেন) কাছে প্রতিদিন টাকা দাবি করেন। মা শাসনের পরেও মাঝে মাঝে চুপিসারে টাকা দেন, যা দিয়ে কামাল মাদক সেবন করেন।

এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar