1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যু: প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যু: প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও পরিবারের উপস্থিতিতে এ প্রক্রিয়া শেষ হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ মো. এহসানুল ইসলাম জানান, মরদেহের বাইরে বা ভেতরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলী পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদনের পর চূড়ান্ত মত দেওয়া সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার আজকের পত্রিকা-তে জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরদিন বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কলাগাছিয়া নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শনিবার দুপুরে মরদেহ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর তা সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে দাহ করার কথা রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অন্ত্যেষ্টিক্রিয়ার পর মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তে অসঙ্গতি পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar