1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে ১৯০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

লালমনিরহাটে ১৯০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৮ জন খবরটি পড়েছেন

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। শুক্রবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার দইখাওয়া বাজারস্থ বিদ্যাবাড়ি স্কুল এন্ড কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল রানা (২১) নামের এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহেল রানা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাইদার রহমান এবং মায়ের নাম জরিনা বেগম।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গণমাধ্যমকে জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে র‍্যাবের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের মতো সামাজিক ব্যাধি রোধে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। স্থানীয় এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে ইয়াবা ট্যাবলেটসহ নানা ধরনের মাদকের বিস্তার ঘটছে।

র‍্যাবের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। মাদক বিরোধী এ ধরনের অভিযান এলাকায় মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে বলে আশা প্রকাশ করেছে সচেতন মহল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar