1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কয়রায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪ লক্ষ টাকার ৮৫০ কেজি কাঁকড়া জব্দ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কয়রায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪ লক্ষ টাকার ৮৫০ কেজি কাঁকড়া জব্দ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২১৫ জন খবরটি পড়েছেন

প্রেস রিলিজ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ আগস্ট ২০২৫ তারিখ বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত কাঁকড়াগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar