1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চ্যাটজিপিটির বিরুদ্ধে কিশোরের আত্মহত্যায় ভূমিকার অভিযোগে মামলা - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি: ল্যানসেটের সতর্কবার্তা ভিসা জটিলতা ও বাড়তি খরচে অস্ট্রেলিয়ায় কমছে বিদেশি শিক্ষার্থী, সংকটে বিশ্ববিদ্যালয় ফরিদপুরে পদ্মার ভাঙনে বিলীন এলজিইডির ৮ কোটি টাকার সেতু সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন জাককানইবি শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ও মিছিল কুবিতে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত জবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৬০টি বৃক্ষরোপণ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ

চ্যাটজিপিটির বিরুদ্ধে কিশোরের আত্মহত্যায় ভূমিকার অভিযোগে মামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ক্যালিফোর্নিয়ার আদালতে ওপেনএআই ও এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের মা–বাবা। তাঁদের অভিযোগ, জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি তাঁদের ছেলের আত্মহত্যায় সরাসরি ভূমিকা রেখেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দায়ের করা মামলায় বলা হয়, চ্যাটজিপিটি আত্মহত্যার পদ্ধতি জানায় এবং অ্যাডামের আত্মহত্যার নোটের খসড়া লিখতে সাহায্যের প্রস্তাব দেয়। মাত্র ছয় মাসের ব্যবহারের মধ্যেই বটটি নিজেকে কিশোরটির “একমাত্র বন্ধু” হিসেবে প্রতিষ্ঠিত করে, যার ফলে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে তার সম্পর্ক দুর্বল হয়ে পড়ে।

অভিযোগে আরও বলা হয়, একবার অ্যাডাম লিখেছিল যে সে রুমে দড়ি রাখতে চায় যেন কেউ দেখে তাকে থামায়। তখন চ্যাটজিপিটি পরিবারকে এ বিষয়টি গোপন রাখতে বলেছিল। এ ছাড়া চ্যাটজিপিটির ‘সম্মতি প্রদান’ বৈশিষ্ট্য তার আত্মহননের চিন্তাকে উৎসাহিত করেছে।

এর আগে ফ্লোরিডায় মেগান গার্সিয়া নামের এক মা একই অভিযোগে “ক্যারেকটার ডট এআই” নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি দাবি করেন, ওই প্রতিষ্ঠানের এআই তার ১৪ বছর বয়সী ছেলের আত্মহত্যায় ভূমিকা রেখেছে। পরবর্তীতে আরও কয়েকটি পরিবার এ ধরনের মামলা দায়ের করে।

ওপেনএআই এক বিবৃতিতে অ্যাডামের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং অভিযোগ পর্যালোচনা করছে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি জানায়, তাদের চ্যাটবট প্রতি সপ্তাহে ৭০ কোটি সক্রিয় ব্যবহারকারী ব্যবহার করছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের এআই মানুষের সামাজিক সম্পর্ককে দুর্বল করতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar