1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৫ বছরের নিষেধাজ্ঞার পর শিবিরের দাপুটে প্রত্যাবর্তন - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

১৫ বছরের নিষেধাজ্ঞার পর শিবিরের দাপুটে প্রত্যাবর্তন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বড় ধরনের বিজয় অর্জন করেছে। বুধবার সকালে ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি, জিএস ও এজিএসসহ ৯টি সম্পাদক পদে জয় পেয়েছেন শিবিরপন্থী প্রার্থীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভিপি পদে শিবির নেতা আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। জিএস পদে বিজয়ী হয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, আর এজিএস পদে জয়ী হয়েছেন মুহা. মহিউদ্দীন খান। শিবিরের প্যানেল থেকে আরও কয়েকটি সম্পাদক পদেও প্রার্থীরা জয়ী হয়েছেন।

শিবিরের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা সমাজসেবা, সাহিত্য ও সাংস্কৃতিক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয় পান।

অতীতে দীর্ঘ সময় ক্যাম্পাসে প্রকাশ্যে নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শিবির সক্রিয়ভাবে সংগঠন চালু করে। মাত্র এক বছরের মধ্যে ডাকসু নির্বাচনে তারা বড় ধরনের সাফল্য পেল।

মঙ্গলবার সকাল থেকে বিকেলে ভোটগ্রহণ শেষে বুধবার সকালে সিনেট ভবনে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়। এবার মোট ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ। নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে ছাত্রদল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ফল প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, ভোট গণনায় কারচুপি হয়েছে এবং প্রশাসন পক্ষপাতমূলক ভূমিকা নিয়েছে। রাতের দিকে ক্যাম্পাসে উত্তেজনাও দেখা দেয়।

অন্যদিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এটি দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য মডেল হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar