1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তার জামিন আবেদন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে ১৫ সেনা কর্মকর্তার জামিন আবেদন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৮ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে হাজিরার পর আসামিপক্ষের আইনজীবীরা জামিনসহ মোট তিনটি আবেদন দাখিল করেন। সকাল থেকেই রাজধানীর কাকরাইল, মৎস্য ভবন ও পল্টন এলাকাজুড়ে ছিল কড়া নিরাপত্তা। ট্রাইব্যুনাল ও হাইকোর্ট মাজারগেট এলাকায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়।

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও নির্যাতনের অভিযোগে তিনটি পৃথক মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ২৫ জন সেনা কর্মকর্তা। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল মামলাগুলোর শুনানি শুরু করেন।

প্রথম মামলায় ১৭ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন পলাতক রয়েছেন। দ্বিতীয় মামলায় ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালকসহ ১৩ জন আসামি এবং তৃতীয় মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা হয়।

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগের শুনানি চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar