1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আবহাওয়ার বৈরিতায় ঝিনাইদহে ধানে ব্লাস্টের আশঙ্কা, কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

আবহাওয়ার বৈরিতায় ঝিনাইদহে ধানে ব্লাস্টের আশঙ্কা, কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আবহাওয়ার বৈরিতায় ঝিনাইদহে আমন ধানে ব্লাস্ট সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। দিন ও রাতের তাপমাত্রায় বড় পার্থক্যের কারণে এ রোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে সদর উপজেলায় ২৫ হাজার ২৫২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বর্তমানে অধিকাংশ জমিতে ধান থোড় ও দুধ অবস্থায় আছে, যা ব্লাস্ট সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।

ব্লাস্ট সংক্রমণ হলে ধানের গিঁট ও শীষের সংযোগস্থলে ছত্রাক আক্রমণ করে, ফলে ধান শুকিয়ে চিটা হয়ে যায়। একবার ছড়ালে এটি দ্রুত বিস্তার লাভ করে এবং ফলনে বড় ধরনের ক্ষতি ঘটাতে পারে।

হলিধানী এলাকার কৃষক আজিজুল ইসলাম বলেন, “আমার ২২ কাঠা জমির কিছু গাছে পাতা শুকিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের পরামর্শে ছত্রাকনাশক ছিটিয়েছি, এখন ফলাফলের অপেক্ষায় আছি।”

রাধাকান্তপুর এলাকার কৃষক আব্দুর রহিম বাদশা জানান, “দিনে গরম আর রাতে ঠান্ডা আবহাওয়া—এতে ব্লাস্ট রোগের ঝুঁকি বেড়েছে। ফসলের অবস্থা ভালো থাকলেও শঙ্কা থেকেই যাচ্ছে।”

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, “ধানের থোড় আসার এক সপ্তাহ আগে ছত্রাকনাশক স্প্রে করলে ব্লাস্ট প্রতিরোধ সম্ভব। সংক্রমণ ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। কৃষকরা সময়মতো ব্যবস্থা নিলে ক্ষতি অনেকাংশে এড়ানো যাবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar