1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মর্গে তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার: লাশবাহক গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

মর্গে তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার: লাশবাহক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৭২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ময়মনসিংহ সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে ২০ বছর বয়সী এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে আবু সাঈদ (১৯) নামে এক লাশবাহককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত আবু সাঈদ হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং হালুয়াঘাট থানায় লাশবাহক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার ওই তরুণী আত্মহত্যা করেন। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের স্বজনরা অনুপস্থিত থাকায় সুযোগে লাশবাহক আবু সাঈদ মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করে।

চিকিৎসক ময়নাতদন্তে গিয়ে ঘটনাটির আলামত দেখতে পান এবং কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরবর্তীতে প্রশাসনের নির্দেশে সাঈদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপরাধের কথা স্বীকার করেন।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট পৌরসভার পাঠাগার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। আদালতে জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, “আসামি স্বীকারোক্তি দিয়েছে। মামলা তদন্তাধীন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar