1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :

পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

বরিশালে পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে মাসুম হাওলাদার নামে ছাত্রদলের এক নেতা পালিয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের ভাটারখাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পলাতক মাসুম হাওলাদার নগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (১৫ নভেম্বর) সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে নামধারী আসামি করে কোতয়ালী থানায় মামলা করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান

পুলিশ জানায়, চলতি বছর একটি মামলার আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করতে শুক্রবার রাত আড়াইটার দিকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ নগরের ভাটারখাল এলাকায় যায়। মাসুমের পরিবার ও আশপাশের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। লাঠি ও ইট ছুড়লে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মাসুম এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী রিমি বেগম, ভাই সোহেল হাওলাদার, বোন শিল্পী আক্তার ও বন্ধু রিফাতকে আটক করে পুলিশ।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar