রাকিবুল হাসান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা এবং নাগেশ্বরী উপজেলা সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় ৪টি গরু, ৭০ বোতল মদ আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
সোমবার (২৪ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারী উপজেলা এবং নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে গবাদিপশু ও মদ আটক করে বিজিবি। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব–উল–হক।
এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।।