1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে ৭২ ঘণ্টায় ৩২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

কুড়িগ্রামে ৭২ ঘণ্টায় ৩২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুডিগ্ৰাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে টানা তিন দিনের বিশেষ অভিযানে চোরাচালানকারীদের বিরুদ্ধে বড় ধরণের সফলতা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭২ ঘণ্টার ধারাবাহিক অভিযানে ভারতীয় নানা প্রকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি, টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে ভারতীয় গবাদিপশু, গাঁজা, মদ, জিরা, প্যান্টপিস, ফলসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়। শুধু গত ৭২ ঘণ্টায়ই এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী আমরা চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।”

তিনি আরও জানান, চোরাচালান সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar