1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগড়ায় বাড়ি থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

লোহাগড়ায় বাড়ি থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

লোহাগড়া সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নড়াইলের লোহাগড়ায় নিজ বসতঘর থেকে গলিত অবস্থায় ইমরুল ভূঁইয়া (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে লোহাগড়া পৌরসভার কুন্দশী গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইমরুল ওই গ্রামের মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, ইমরুল দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করছিলেন। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার যোগাযোগ ছিল না। স্ত্রী সঙ্গেও গত এক বছর ধরে মামলা চলমান থাকায় তিনি প্রায় বিচ্ছিন্ন জীবনযাপন করছিলেন। বুধবার দুপুরে ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে তারা ঘরের ভেতরে ঢুকে গলিত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে লোহাগড়া থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের ধারণা, ইমরুল কয়েক দিন আগেই মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও সময় নির্ধারণে পুলিশ ময়নাতদন্তের ওপর নির্ভর করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar