1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে জনপ্রিয় হচ্ছে জিরো টিলেজ ফসল আবাদ পদ্ধতি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নবীনগরে জনপ্রিয় হচ্ছে জিরো টিলেজ ফসল আবাদ পদ্ধতি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩০৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে জিরো টিলেজ বা শূণ্য চাষে আবাদ পদ্ধতি। জমি চাষ না করে কিংবা স্বল্প চাষে ফসল উৎপাদনের এই কৌশল কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জিরো টিলেজ পদ্ধতিতে জমি চাষ না করে আগের ফসলের অবশিষ্টাংশ রেখে সরাসরি বীজ বপন করা হয়। এতে উৎপাদন খরচ কমে, সময় ও শ্রম সাশ্রয় হয়। নবীনগরে সরিষা, মসুর, খেসারি, রসুন ফসলে এই পদ্ধতিতে ভালো ফলন দিচ্ছে। হালকা বালি-মাটিতে বাদামও জিরো টিলেজে আবাদ করা হয়েছে। রাজস্ব অর্থায়নে কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স প্রকল্প (বি-স্ট্রং) এর আওতায় নবীনগর উপজেলায় চলতি বোরো মৌসুমে স্বল্প চাষ কিংবা জিরো টিলেজ বা শূণ্য চাষের আওতায় ২১ টি ইউনিয়নের শতাধিক স্থানে বাদাম, সরিষা এবং ডালজাতীয় ফসল আবাদ করা হয়েছে।

শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক রাজিব মিয়া জানান, আমাদের ব্লকের উপসহকারী কৃষি অফিসার জনাব আবুল হোসেন পরামর্শে আমি শূণ্য চাষে সরিষা ছিটিয়ে দেই। উপজেলা কৃষি অফিস থেকে বি-স্ট্রং প্রকল্পের আওতায় একটি প্রদর্শনীর মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করি। আগে যেখানে জমি চাষ, মই দেওয়া ও প্রস্তুত করতে অতিরিক্ত সময় এবং খরচ হতো, সেখানে জিরো টিলেজ ব্যবহারে খরচ প্রায় ৩০–৪০ শতাংশ পর্যন্ত কমছে। একই সঙ্গে মাটির আর্দ্রতা বজায় থাকায় সেচের প্রয়োজনও কম হচ্ছে।

বিদ্যাকুট ইউনিয়নের কৃষক কুলসুম আক্তার জানান, আমি এই বছর প্রথমবারের মতো বিনা চাষে সরিষা আবাদ করতে উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম ভৌমিকের মাধ্যমে উৎসাহ পাই। এখন মাঠের সবার জমির আগে আমার জমি দ্রুত পরিপক্ক হচ্ছে দেখে স্থানীয় অনেক কৃষক আগামীতে উৎসাহ পাচ্ছে।

নবীনগর উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী উপকরণ বিতরণ ছাড়াও উদ্ভুদ্ধকরণের মাধ্যমে প্রায় ২৫০ বিঘা জমিতে রোপা আমন ধান কর্তণের আগে রিলে পদ্ধতি এবং বিনা চাষে সরিষা আবাদ করা হয়েছে। উপজেলায় ডালজাতীয় ফসলের মধ্যে মসুর ২৫ বিঘা, রসুন ১০ বিঘা, বাদাম ২৫ বিঘা জমিতে বিনা চাষে এবং স্বল্প চাষে আবাদ করা হয়েছে।

নবীনগর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, জিরো টিলেজ বা বিনা চাষে আবাদ মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে মাটির জৈব পদার্থ বৃদ্ধি পায়, উপকারী অণুজীব সক্রিয় থাকে এবং মাটির ক্ষয় কম হয়। এছাড়া, কার্বন নিঃসরণ কম হওয়ায় এটি পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষকদের সময় এবং অর্থ দুটিই সাশ্রয় হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নবীনগরের বিভিন্ন ইউনিয়নে কৃষি বিভাগের তত্ত্বাবধানে প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এসব প্লটে সরিষা, মসুর, খেসারি সহজভাবে এবং বাদাম নির্দিষ্ট শর্তে জিরো টিলেজ পদ্ধতিতে আবাদ করে আশাব্যঞ্জক ফলন পাওয়া যাবে। বর্তমানে মাঠের দৃশ্য দেখে অন্যান্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন। সঠিক প্রশিক্ষণ, মানসম্মত যন্ত্রপাতি ও কৃষক সচেতনতা বাড়ালে নবীনগরে জিরো টিলেজ আবাদ আরও বিস্তৃত হবে। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি কৃষকের লাভ বাড়বে এবং টেকসই কৃষি ব্যবস্থার দিকে এক ধাপ এগিয়ে যাবে অঞ্চলটি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar