1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে মাজারের এতিম ও হাফেজদের মাঝে হাবীব আজমের শীতবস্ত্র বিতরণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

রাঙ্গামাটিতে মাজারের এতিম ও হাফেজদের মাঝে হাবীব আজমের শীতবস্ত্র বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ জন খবরটি পড়েছেন
রাঙ্গামাটিতে মাজারের এতিম ও হাফেজদের মাঝে হাবীব আজমের শীতবস্ত্র বিতরণ

​মোঃ কামরুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি রাঙ্গামাটির ঐতিহ্যবাহী হযরত আব্দুল হাকিম (রহ.) মাজার সংলগ্ন এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজমের ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

বিকেল ৫টায় মাজার প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এতিম ও অসহায় শিক্ষার্থীদের হাতে কম্বলসহ বিভিন্ন শীতকালীন পোশাক তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবীব আজম বলেন, “হাড়কাঁপানো শীতে এতিম ও অসহায় শিশুদের কষ্ট লাঘব করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের উচিত মানবিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এটি কোনো করুণা নয়, বরং তাদের অধিকার।” ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এমাদুল ইসলাম, মাজার মসজিদের খতিব মাওলানা আনিসুর রহমান, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোরশেদ এবং কাঠালতলী হিল ফুজুল যুব সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ঈশান। এছাড়াও মাজার মসজিদের মোয়াজ্জেম হাফেজ কাইয়ুম ও শিক্ষক হাফেজ খুল্ল মিয়া উপস্থিত ছিলেন।

তীব্র শীতের এই সময়ে নতুন শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে এতিমখানার শিক্ষার্থীরা। উপস্থিত বক্তারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবানদের শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar