1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লবণবাহী ট্রাকের ঝরে পড়া পানিতে আরকান সড়ক পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

লবণবাহী ট্রাকের ঝরে পড়া পানিতে আরকান সড়ক পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম–কক্সবাজার আরকান সড়কে লবণ ও বালুবাহী ভারী ট্রাক থেকে ঝরে পড়া পানির কারণে সড়ক মারাত্মকভাবে পিচ্ছিল হয়ে উঠছে। এর ফলে প্রায় সময়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, যা জনজীবনে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে রাতের বেলায় এবং ভোরের দিকে সড়কে জমে থাকা এই লবণাক্ত পানি ও বালুর আস্তরণ চালকদের জন্য অদৃশ্য ফাঁদে পরিণত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লবণবাহী ট্রাকগুলোতে পর্যাপ্ত ঢাকনা ও সুরক্ষা ব্যবস্থা না থাকায় ট্রাক চলাচলের সময় পানি ও বালু সড়কে ঝরে পড়ে। এতে করে সড়কের পিচ্ছিলতা বেড়ে যায় এবং দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে কক্সবাজারমুখী পর্যটকবাহী দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো। ফলে প্রায়ই জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।
এরই প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি বুধবার রাতে লোহাগাড়া উপজেলার বটতলী শহর এলাকায় একটি লবণ ও বালুবাহী বড় ট্রাক চলাচলের সময় থামিয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির উদ্যোগে ট্রাফিক পুলিশের মাধ্যমে ট্রাক চালককে সড়ক নিরাপত্তা ও জনস্বার্থের বিষয়টি গুরুত্বসহকারে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “লবণ ও বালুবাহী ট্রাকের কারণে সড়ক পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমরা জনস্বার্থে এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে লবণবাহী ট্রাকগুলোতে বাধ্যতামূলকভাবে ঢাকনা ব্যবহার, নিয়মিত তদারকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো জরুরি। তা না হলে পর্যটননির্ভর এই গুরুত্বপূর্ণ মহাসড়কে দুর্ঘটনা আরও বাড়বে এবং ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ আকার ধারণ করবে।
জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে এই গুরুত্বপূর্ণ সড়ককে নিরাপদ রাখতে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar