1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রী শ্রী সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

শ্রী শ্রী সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ জন খবরটি পড়েছেন

শ্রী শ্রী সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজস্ব প্রতিনিধি।
শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার মৃৎশিল্পরা দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ করছেন তারা। প্রতিমার কাঠামো প্রস্তুত ও মাটি শুকানোর কাজ শেষ করে বর্তমানে চলছে রং করা, চোখ আঁকা ও অলঙ্করণসহ চূড়ান্ত কাজ। আগামী শুক্রবার মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।

শিল্পী সুনীল চক্রবর্তী, কালীদাস মন্ডলসহ কয়েকজন জানান, সরস্বতী প্রতিমা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো চোখ আঁকা, যাকে ‘প্রাণ প্রতিষ্ঠা’ বলা হয়। তাই এই কাজ অত্যন্ত যত্ন ও নিখুঁতভাবে সম্পন্ন করা হচ্ছে। মৃৎশিল্পীরা আরও জানান, কাঁচামালের মূল্য বৃদ্ধি ও শ্রমিক সংকটের কারণে কিছুটা সমস্যার মুখে পড়তে হলেও সময়মতো প্রতিমা সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এদিকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় নিয়ম মেনে স্বরস্বতী পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমা স্থাপন, মণ্ডপ সাজানো ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষের পথে। সব মিলিয়ে শ্যামনগরে সরস্বতী পূজাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিদ্যার দেবীর আগমনে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar