1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নির্বাচন আচরণবিধি লঙ্ঘন রোধে শ্যামনগরে যৌথবাহিনীর টহল - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন রোধে শ্যামনগরে যৌথবাহিনীর টহল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজস্ব প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন রোধ এবং ভোটারদের মধ্যে বিরাজমান উদ্বেগ ও শঙ্কা দূর করতে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিভিন্ন ভোটকেন্দ্র এলাকায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতব্যাপী সেনাবাহিনী , বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টহল দল বংশীপুর, মুন্সীগঞ্জ, ভেটখালী, কৈখালীসহ উপজেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। দিন ও রাতব্যাপী এ টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে টহল দল সূত্রে জানা গেছে।

টহল কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেন। তিনি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে যৌথবাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচন আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটাররা যেন নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে এ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar