1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাতক্ষীরা-৪ আসনে ড. মনিরুজ্জামানের জনসভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সাতক্ষীরা-৪ আসনে ড. মনিরুজ্জামানের জনসভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের নির্বাচনী প্রচারণা উপলক্ষ্যে এক বিশাল জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টায় শ্যামনগর পৌরসভার সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভাটি অনুষ্ঠিত হয়। জনসভা শেষে উপস্তিত হাজার হাজার নেতা কর্মী ও সামার্থকদের নিয়ে ড. মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিশাল একটা মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

জনসভা শুরুর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী মিছিল সহকারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে সমাবেত হয়।

এ সময় “১২ তারিখ সারাদিন/ ধানের শীষে ভোট দিন” “মনিরুজ্জামান ভাই ভালো লোক/ জয়ের মালা তারই হোক” “শ্যামনগর উপজেলাবাসী বেধেছে জোট/ দেবে ধানের শীষে ভোট” সহ ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, এই জনসমুদ্র প্রমাণ করে সাতক্ষীরা-৪ আসনের মানুষ পরিবর্তন চায়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষের কোনো বিকল্প নেই। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই তাঁর প্রধান অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমরা বিজয়ী হতে পারলে ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব। প্রত্যেক ঘরে ঘরে নারীরা ফ্যামিলি কার্ড পাবেন। শিক্ষিতদের বেকারদের ট্রেনিং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাল্লাহ।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে জনসভায় জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের ন্যায্য অধিকার পুনরুদ্ধার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

#আরএ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar