1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

রাঙামাটিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত দুইজন পুলিশ সদস্যকে পদোন্নতিজনিত র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাঁদের এই ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
​পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত এই দুই সদস্য হলেন— সৈয়দা মাহমুদা আক্তার ও দিলারা ইয়াসমিন। তাঁরা কনস্টেবল পদ হতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন।
​রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

ব্যাজ পরিধান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি মানেই বর্ধিত দায়িত্ব। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় আপনাদের আরও নিবেদিত হতে হবে।” তিনি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা বজায় রাখারও নির্দেশনা প্রদান করেন।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar