1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুলনার শিল্প পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি জামায়াত আমিরের - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

খুলনার শিল্প পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ রিপোর্ট | খুলনায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈশ্বিকভাবে শিল্পায়ন এগোলেও বাংলাদেশের শিল্প খাত, বিশেষ করে খুলনা অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার মধ্যে রয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে একসময়কার শিল্পসমৃদ্ধ খুলনায় মিল-কারখানা ধারাবাহিকভাবে বন্ধ হয়ে যাওয়াকে দুঃখজনক ও লজ্জার বিষয় হিসেবে উল্লেখ করে, অঞ্চলটির শিল্পায়নের পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দেন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা হবে এবং নতুন শিল্প স্থাপনের মাধ্যমে যুবক ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় আত্মীয়করণ বা দলীয় পক্ষপাত নয়, বরং যোগ্যতা ও ন্যায়ের ভিত্তিতে সুযোগ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলেও প্রতিহিংসার রাজনীতিতে জড়াবে না। অতীতে নির্যাতন ও মামলার শিকার হলেও দলটি প্রতিশোধ নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক ধারা বজায় রেখেছে। তার দাবি, জামায়াতের সঙ্গে থাকলে সব ধর্ম ও শ্রেণির মানুষের জানমাল ও সম্পদ নিরাপদ থাকবে।

নারীদের প্রসঙ্গে তিনি বলেন, নতুন বাংলাদেশে নারীর মর্যাদা ও নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং ঘর ও কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা হবে।

প্রচলিত রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, অনেক জনপ্রতিনিধি নির্বাচনের পর জনগণের সম্পদ আত্মসাৎ করে বিদেশে সম্পদ গড়েন, যা জামায়াতের প্রতিনিধিরা করবেন না।

খুলনার জলাবদ্ধতা নিরসনে রাজনৈতিক স্লোগানের বাইরে গিয়ে বাস্তবভিত্তিক সমাধানের কথা বলেন তিনি। বিল ডাকাতিয়া ও বিল বাদুড়িয়াসহ জলাবদ্ধ এলাকাগুলো অগ্রাধিকার পাবে বলে জানান।

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, ভাতা দিয়ে নয়, বরং কারিগরি প্রশিক্ষণ ও শিল্প স্থাপনের মাধ্যমে সম্মানজনক কর্মসংস্থানই তাদের লক্ষ্য।

সভায় সভাপতির বক্তব্যে খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান এবং বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার উন্নয়নে ছয় দফা দাবি তুলে ধরেন।

জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ জোটের প্রার্থীরা। শেষে জামায়াত আমির খুলনার ছয়টি আসনের প্রার্থীদের প্রতীক হস্তান্তর করেন।

#আরএ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar