1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে রাঙামাটিতে সাংবাদিক প্রশিক্ষণ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে রাঙামাটিতে সাংবাদিক প্রশিক্ষণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৯২ জন খবরটি পড়েছেন

দায়িত্বশীল সাংবাদিকতাই সুষ্ঠু নির্বাচনের মূল শক্তি -এ কে এম আব্দুল হাকিম

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে রাঙামাটিতে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অপসংবাদিকতা প্রতিরোধ এবং তথ্য যাচাই নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সংবাদ যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে, সে বিষয়ে সাংবাদিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই অপসাংবাদিকতা রোধ করতে পারে।তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকতার নীতিমালা ও প্রেস কাউন্সিল আইন যথাযথভাবে অনুসরণ করলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। অপসংবাদিকতা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

প্রধান অতিথি আরও উল্লেখ করেন, নির্বাচনকালীন সংবাদ পরিবেশনের প্রতিটি ধাপ গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। তাই সাংবাদিকদের দায়িত্বশীল, সচেতন ও পেশাগত নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে।কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর। তিনি নির্বাচনকালীন সাংবাদিকতার আচরণবিধি, আইনগত সীমাবদ্ধতা, গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধ, তথ্য যাচাইয়ের কৌশল এবং ন্যায্য সংবাদ পরিবেশনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব, পিপিএম বলেন, ভুল ও বিভ্রান্তিকর সংবাদ আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করতে পারে। তাই সাংবাদিকদের আরও সতর্ক, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আলমগীর হোসেন। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিক। কর্মশালার শেষে অংশগ্রহণকারী ৫০ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এ সময় প্রশিক্ষকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াবে এবং নির্বাচনকালীন সময়ে তারা আরও সচেতন, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করতে পারবেন।
একজন প্রশিক্ষণার্থী সাংবাদিক বলেন, আজকের প্রশিক্ষণ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অপসংবাদিকতা প্রতিরোধ, তথ্য যাচাই এবং সাংবাদিকতার নীতিমালা সম্পর্কে যা শিখেছি, তা আমার ভবিষ্যৎ প্রতিবেদনে বড় ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar