1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জামায়াত আমীরের জনসভা সামনে রেখে লোহাগাড়ায় গণমাধ্যমের সঙ্গে প্রার্থীর মতবিনিময় - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

জামায়াত আমীরের জনসভা সামনে রেখে লোহাগাড়ায় গণমাধ্যমের সঙ্গে প্রার্থীর মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের লোহাগাড়া সফর ও আগামী ২ ফেব্রুয়ারি দলীয় প্রার্থী শাহজাহান চৌধুরীর নির্বাচনী জনসভা উপলক্ষে প্রার্থীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জনসভা ও নির্বাচনী কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থী শাহজাহান চৌধুরী।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম. রফিক দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

সভায় দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান, নির্বাচনী কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সাবের আহমদ, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা নুরুল আবছার চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম. রফিক দিদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া বটতলী শহর শাখার সেক্রেটারি ডা. আখতার আহমদ।

সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক সহনশীলতা এবং স্থানীয় উন্নয়ন ইস্যুতে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar