1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

মোংলায় ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি | বাগেরহাটের মোংলায় ট্রেন দুর্ঘটনায় বাবুল শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (তারিখ) দুপুর আনুমানিক ১টার দিকে মোংলা ইপিজেড সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেন মোংলা রেল স্টেশন এলাকার কাছে পৌঁছালে অসাবধানতাবশত ওই ব্যক্তি দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থল থেকে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল শেখ মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা গ্রামের বাসিন্দা। তিনি আশরাফ আলী শেখের ছেলে বলে জানা গেছে।

মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুর আলম গাজী জানান, প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুল শেখ মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar