1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি | ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ লাসানিয়া’র সামনে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত নারী শ্রমিক সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ফটিকখালী গ্রামের রনি ইসলাম স্ত্রী মনিফা খাতুন (৩২)। নিহত মনিফা লিবার্টি নিটওয়্যার লিমিটেড কোম্পানিতে চাকরি করতেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মহাসড়ক পার হওয়ার জন্য বিভাজনের উপর দিয়ে লাফ দিলে টাঙ্গাইলগামী চলতি ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, নিহত ওই নারী মহাসড়কের বিভাজনের উপর দিয়ে পার হওয়ার সময় ওই চলতি ট্রাকের সামনের ও পেছনের চাকার মাঝামাঝি সড়কে পড়ে যাওয়াই পেছনের চাকার নিচে পিষ্ট হয়। পরে ওইখানেই ওই নারীর মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মহদেহ উদ্ধার করে। গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট শিবলু ঘটনাস্থলে আসে এবং হাইওয়ে নাওজোর থানায় খবর দেন। নাওজোর হাইওয়ে থানার এসআই শাহিন ঘটনাস্থলে এসে ওই নারী শ্রমিকের মহদেহ উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

নাওজোর হাইওয়ে থানার এসআই শাহিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে নিহতের মরদহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকারী প্রার্থীকে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের আত্মীয় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar