1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল বিশাল এক পাখি মাইট্যা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল বিশাল এক পাখি মাইট্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ জন খবরটি পড়েছেন

সেন্টমার্টিন সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশাল সেইলফিশ ধরা পড়েছে। বিশালাকার এই মাছটি স্থানীয়দের কাছে ‘পাখি মাইট্যা’ হিসেবে পরিচিত। রোববার সন্ধ্যায় মাছটি টেকনাফ হয়ে চট্টগ্রামের বাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে।

শনিবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা সব্বির আহমদের মালিকানাধীন একটি ট্রলারে ১১ জন মাঝিমাল্লা সেন্টমার্টিনের পশ্চিমে সাগরে মাছ শিকারে গেলে এই সেইলফিশটি ধরা পড়ে।

ট্রলার মালিক সব্বির আহমদ জানান, প্রতিদিনের মতো সাগরে জাল ফেলার পর তা তোলার সময় মাঝিমাল্লারা বিশাল এক মাছ দেখে অবাক হয়ে যান। ওজন করার পর দেখা যায় মাছটির ওজন প্রায় ৫ মণ বা ২০০ কেজি। গভীর সাগরে বড় আকারের জাল ফেলায় অন্যান্য মাছের সাথে এটিও আটকা পড়ে।

স্থানীয় মৎস্য কর্মকর্তারা বলছেন, এই প্রজাতির মাছের পিঠের বড় পাখনা দেখতে অনেকটা পাখির ডানার মতো হওয়ায় উপকূলীয় এলাকায় এর নাম হয়েছে ‘পাখি মাইট্যা’। এটি সমুদ্রের অন্যতম দ্রুতগামী মাছ হিসেবে পরিচিত।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ফিশারিতে বরফজাত করে রাখার পর রোববার রাতে একটি পিকআপ ভ্যানে করে মাছটি চট্টগ্রামের ফিশারি ঘাটে পাঠানো হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলম ৪০ হাজার টাকায় মাছটি কিনেছেন। তিনি আশা করছেন, চট্টগ্রামে মাছটি ভালো দামে বিক্রি করা সম্ভব হবে।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা বলেন, সেইলফিশ সচরাচর গভীর সমুদ্রে পাওয়া যায়। এর গতি এবং অদ্ভুত গড়নের কারণে বাজারে এর আলাদা চাহিদা রয়েছে। মাঝেমধ্যে উপকূলে এমন বড় মাছ ধরা পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar