1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী জেহের আলী সরদারের ২য় মৃত্যুবার্ষিকী পালিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

শ্যামনগরে বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী জেহের আলী সরদারের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিক্ষানুরাগী মোঃ জেহের আলী সরদার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মাগরিব নামাজবাদ সমাজসেবক জেহের আলী সরদার এর পরিবারের আয়োজনে রামচন্দ্রপুর বাইতুল হামদ জামে মসজিদে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়ে কেরামগণ, মাদ্রাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক-সাংবাদিক, আত্মীয় স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জেহের আলী সরদার এর স্মৃতিচারণ ও বর্ণাঢ্য জীবন নিয়ে দীর্ঘ আলোচনা করেন রামচন্দ্রপুর বাইতুল হামদ জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল ওহাব, হাফেজ মোঃ ইব্রাহিম, হাফেজ মোঃ ফয়সাল হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ শিক্ষানুরাগ মোঃ জেহের আলী সরদার এর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন।

রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসা সহ শিক্ষাঙ্গনে বিশেষ ভূমিকা রেখে গিয়েছেন তিনি। অত্র এলাকায় একজন সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবে সর্বজন প্রিয় মানুষ ছিলেন। আলোচনা শেষে সমাজসেবক মোঃ জেহের আলী সরদার এর রুহের মাগফিরাত, শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল ওহাব।

উল্লেখ্য তিনি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক এস এম জাকির হোসেন এর শ্রদ্ধেয় পিতা ও নূরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত বিরুই সরদারের ছোট পুত্র। তিনি গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar