1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মৎস্য ঘেরের পানিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

শ্যামনগরে মৎস্য ঘেরের পানিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘেরের পানিতে পড়ে দাউদ মিস্ত্রি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামের একটি মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত দাউদ মিস্ত্রি একই গ্রামের মৃত ময়েজ উদ্দিন মিস্ত্রির ছেলে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পারিবারিক সূত্রে জানা যায়, দাউদ মিস্ত্রি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি ঘেরে তার দেহ ভাসতে দেখেন। এসময় তারা তাকে উদ্ধার করলে তিনি মৃত বলে নিশ্চিত হওয়া যায়।

মৃত দাউদ মিস্ত্রির বড় ছেলে মোঃ আব্দুল মমিন জানান, তার বাবা প্রায়ই বাড়ি থেকে একা বের হয়ে যেতেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি ঘেরের পানিতে পড়ে যান। এদিকে ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ও লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar