1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় মাছের ঘের থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

শরণখোলায় মাছের ঘের থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ জন খবরটি পড়েছেন


মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি মাছের ঘের থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৭ ঘটিকার দিকে উপজেলার জিলবুনিয়া এলাকায় মো.জয়নাল হাওলাদারের মালিকানাধীন মাছের ঘেরে সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে জয়নাল হাওলাদার নিজেই সাপটি ধরে বস্তাবন্দি করে বন বিভাগকে বিষয়টি জানান।

খবর পেয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। এ বিষয়ে ওয়াইল্ড টিমের টিম লিডার আলম হাওলাদার জানান,খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। এটি একটি অজগর। শুক্রবার সকালে সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানেই অজগরটি লোকালয়ে প্রবেশ করেছিল। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে এ ধরনের ঘটনায় দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar