1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙ্গামাটিতে পদোন্নতিপ্রাপ্ত ৫ পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

রাঙ্গামাটিতে পদোন্নতিপ্রাপ্ত ৫ পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত পদোন্নতিপ্রাপ্ত ৫ জন পুলিশ কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই নতুন পদের ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

​পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদবিন্যাসকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিভাগীয় এই পদোন্নতি প্রদান করা হয়।​অনুষ্ঠানে এসআই (নিরস্ত্র) পদ থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ৪ জন এবং নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ১ জনকে ব্যাজ পরানো হয়। তাঁরা হলেন- জুলফিকার আলী (পুলিশ পরিদর্শক)মোমেন কুমার বড়ুয়া, পিপিএম (পুলিশ পরিদর্শক)মোঃ আমির সোহেল (পুলিশ পরিদর্শক) হাফিজ আহমেদ (পুলিশ পরিদর্শক) শামীম মিয়া (এএসআই – সশস্ত্র)।

সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান,​র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পদোন্নতি মানেই দায়িত্বের পরিধি ও জনগণের প্রত্যাশা বৃদ্ধি পাওয়া। তিনি নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার আহ্বান জানান।​

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোসাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar