1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফজরের নামাজ শেষে ফেরার পথে প্রাণ গেল ইমামের - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

ফজরের নামাজ শেষে ফেরার পথে প্রাণ গেল ইমামের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ জন খবরটি পড়েছেন

রকি হাসান কিশোরগঞ্জ প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফজরের নামাজ আদায় করিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ইমাম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কিশোরগঞ্জ জজ কোর্ট এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হলেন ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০)।

গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর মডেল থানার অন্তর্গত একটি মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন ইমাম গোলাম মোস্তফা। জজ কোর্ট এলাকার সামনে পৌঁছালে সড়কের পাশে নির্মাণাধীন ড্রেনের জন্য রাখা বালুর স্তূপে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ইমাম ও চালক দুজনই সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করে জানান, সড়কের ওপর বালু ফেলে আংশিকভাবে রাস্তা বন্ধ রাখা হয়েছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে পাশ দিতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তূপে আঘাত করে। এতে তার বাবা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে বাহ্যিকভাবে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পড়ে যাওয়ার পর তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar