1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়া বিআরডিবি’র হাল ধরলেন চৌধুরী মো. সালেহ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

লোহাগাড়া বিআরডিবি’র হাল ধরলেন চৌধুরী মো. সালেহ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন চৌধুরী মো. সালেহ। তিনি উপজেলার পদুয়া এলাকার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত বলে জানা গেছে।

চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর তিনি দাবি করেন, সমিতির গঠনতন্ত্র ও নির্ধারিত বিধিমালা অনুসরণ করেই নির্বাচন সম্পন্ন হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, সমিতিতে সক্রিয় (এ্যাকটিভ) ও নিষ্ক্রিয় (আনএ্যাকটিভ) সদস্য উভয়ই রয়েছে। যারা সমিতির নিয়ম-নীতি মেনে চলেননি, তারা আনএ্যাকটিভ হিসেবে বিবেচিত হওয়ায় ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। অন্যদিকে, বৈধ ও সক্রিয় সদস্যরা ভোট প্রদান করে তাকে নির্বাচিত করেছেন। তিনি আরও জানান, সমিতির নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক ছিল এবং সেই সময়ের মধ্যেই বিধিমতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আনএ্যাকটিভ সদস্যদের ভোট দিতে না পারাকে কেন্দ্র করে একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। তবে সংশ্লিষ্ট মহলের মতে, বিষয়টি নিয়ে স্বচ্ছতা ও নিয়ম-নীতি অনুসরণের প্রশ্নে ভবিষ্যতে আরও স্পষ্ট ব্যাখ্যা আসতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar