1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রদ্ধা ও ভালোবাসায় রাঙ্গামাটিতে মহান শহিদ দিবস পালিত - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

শ্রদ্ধা ও ভালোবাসায় রাঙ্গামাটিতে মহান শহিদ দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​মোঃ কামরুল ইসলাম, , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে রাঙ্গামাটি পার্বত্য জেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬, শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
​জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
​জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)।
​জনাব মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (এসএএফ)।দিবসটি উপলক্ষ্যে রাঙ্গামাটি শহরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষ ও সর্বস্তরের জনতা যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারেন, তা নিশ্চিত করতে শহিদ মিনার ও এর আশপাশে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

​এ বিষয়ে জেলা পুলিশ জানায়, ভাষা শহিদদের স্মরণে আয়োজিত সকল অনুষ্ঠান যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
​

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar