1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাতাছড়ি সড়কে ব্রীজ নির্মাণকাজ শুরু - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

রাতাছড়ি সড়কে ব্রীজ নির্মাণকাজ শুরু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ পহরচাঁন্দা থেকে পশ্চিম পহরচাঁন্দা সংযোগকারী গুরুত্বপূর্ণ রাতাছড়ি সড়কটি দীর্ঘদিন ধরে একটি ব্রীজের অভাবে কার্যত অবহেলিত অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও খালের স্রোতের কারণে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো।

শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য পরিবহনে প্রতিনিয়ত বাধার মুখে পড়তেন এলাকাবাসী। অবশেষে বহুদিনের প্রত্যাশার পর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সার্বিক তত্ত্বাবধানে আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) থেকে ব্রীজ নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রীজটি নির্মিত হলে দুই পহরচাঁন্দা এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ সহজ হবে এবং কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দা মো. আবদুল করিম বলেন, “বছরের পর বছর আমরা কষ্ট করেছি। বর্ষায় স্কুল-কলেজগামী সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। এখন কাজ শুরু হওয়ায় স্বস্তি লাগছে।” আরেক বাসিন্দা সালমা আক্তার জানান, “রোগী নিয়ে হাসপাতালে যেতে অনেক সময় বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হতো। ব্রীজটি হলে আমাদের ভোগান্তি অনেকটাই কমবে।” এলাকাবাসীর আশা, দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে দক্ষিণ পহরচাঁন্দার মানুষের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar