1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টঙ্গাবতী খাল পুনঃখননের দাবিতে সোচ্চার আমিরাবাদবাসী - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

টঙ্গাবতী খাল পুনঃখননের দাবিতে সোচ্চার আমিরাবাদবাসী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার খরস্রোতা টঙ্গাবতী খাল দীর্ঘদিন ধরে অবহেলা ও দখল-দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, খালটি জন্মলগ্ন থেকে কখনো পূর্ণাঙ্গভাবে খনন করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে তীব্র স্রোত এক পাড় ভেঙে অন্য পাড়ে চর সৃষ্টি করছে, আর শুকনো মৌসুমে কোথাও গভীর খাদ, কোথাও বালুচরে রূপ নিচ্ছে খালের তলদেশ।

এলাকাবাসীর ভাষ্যমতে, রাজঘাটার বলির বাড়িসহ আশপাশের বহু পরিবারের ভিটেমাটি ইতোমধ্যে খালে বিলীন হয়েছে। নদীভাঙনের ধারাবাহিকতায় জনপদে আতঙ্ক বিরাজ করছে। অপরিকল্পিত বালু উত্তোলন এবং বালু খেকোদের দৌরাত্ম্যে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। কোথাও গভীর গর্ত, কোথাও আবার চর জেগে ওঠায় সেচব্যবস্থা ও নৌচলাচল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, টঙ্গাবতী খাল একসময় ছিল এলাকার কৃষি সেচের প্রধান উৎস। বর্তমানে ময়লা-আবর্জনার ডাস্টবিনে পরিণত হওয়ায় পানি দূষিত হচ্ছে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। পরিবেশ রক্ষা ও সেচ উন্নয়নের স্বার্থে খালের তীরবর্তী অবৈধ ময়লার ভাগাড় দ্রুত উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।
এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির আওতায় আমিরাবাদ রাজঘাটা টঙ্গাবতী খালকে অগ্রাধিকার ভিত্তিতে পূর্ণাঙ্গ পুনঃখনন ও সংস্কারের দাবি উঠেছে। এলাকাবাসীর মতে, খালটি আগের স্বাভাবিক প্রবাহে ফিরিয়ে আনতে পারলে নদীভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন—টঙ্গাবতী খালের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ ও বাস্তব পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের খাল পুনরুদ্ধার কর্মসূচির আলোকে পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় আমরা কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
একই সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মং এছেনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের আশা, সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগে টঙ্গাবতী খাল আবারও ফিরে পাবে তার প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar