1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দীপেন দেওয়ান মন্ত্রী নির্বাচিত হওয়ায় বৃহত্তর কলেজ গেট কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির অভিনন্দন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

দীপেন দেওয়ান মন্ত্রী নির্বাচিত হওয়ায় বৃহত্তর কলেজ গেট কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির অভিনন্দন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ জন খবরটি পড়েছেন

​মোঃকামরুল ইসলাম, রাঙামাটি রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বাচিত হওয়ায় আনন্দ ও উল্লাসে ভাসছে পাহাড়ের মানুষ। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাঙামাটির অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ‘বৃহত্তর কলেজ গেট কাঁচা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ’-এর নেতৃবৃন্দ।

এক যৌথ অভিনন্দন বার্তায় সমিতির নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান একজন সৎ, নিষ্ঠাবান এবং জনবান্ধব নেতা। তাঁকে সরকারের গুরুত্বপূর্ণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় অত্র অঞ্চলের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে পাহাড়ে শান্তি ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।

ব্যবসায়ী নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন যে, মাননীয় মন্ত্রীর সুদক্ষ নির্দেশনায় রাঙামাটির স্থানীয় ব্যবসায়ীদের জীবনমান উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। নেতৃবৃন্দরা হলেন- মোঃ বাচ্চু মিয়া, উপদেষ্টা, মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক ও ​মোঃ কামাল হোসেন।
​বিবৃতিতে নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar