আতিকুর রহমান আশিক, মানিকগঞ্জ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে।
নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। এমন পরিস্থিতিতে সরাসরি বিমানবন্দরে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন সংশ্লিষ্ট মন্ত্রী আফরোজা খানম রিতা।
বিমানবন্দরে গিয়ে তিনি আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের নির্দেশ দেন। যাত্রীদের নিরাপত্তা, বিকল্প ফ্লাইট ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। উপস্থিত যাত্রীরা মন্ত্রীর এমন সরাসরি উপস্থিতি ও আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন।
পর্যবেক্ষক মহলের মতে, অতীতে এ ধরনের সংকটে কোনো মন্ত্রীকে সরাসরি বিমানবন্দরে গিয়ে যাত্রীদের খোঁজখবর নিতে খুব কমই দেখা গেছে। ফলে তার এই উদ্যোগকে ব্যতিক্রমী ও প্রশংসনীয় হিসেবে দেখছেন অনেকেই।
উল্লেখযোগ্য বিষয় হলো, ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যেও তিনি দায়িত্ব পালনে অটল রয়েছেন। জানা গেছে, তার মা বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবুও রাষ্ট্রীয় দায়িত্বকে প্রাধান্য দিয়ে মাঠপর্যায়ে উপস্থিত হওয়ায় তার মানবিক ও দায়িত্বশীল মনোভাব নতুন করে আলোচনায় এসেছে।
এদিকে সংশ্লিষ্ট মন্ত্রীর মায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন অনেকেই। পাশাপাশি চলমান পরিস্থিতিতে যাত্রীদের পাশে থাকার এই উদ্যোগের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ।