1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে গাছে গাছে আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

নবীনগরে গাছে গাছে আমের মুকুল, ভালো ফলনের আশায় চাষিরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৩০ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ নবীনগর উপজেলা-র প্রকৃতিতে এখন বসন্তের আগমনী বার্তা। শীতের আমেজ কাটতে না কাটতেই গাছে গাছে উঁকি দিয়েছে আমের মুকুল। সবুজ পাতার ফাঁকে সোনালি আভা ছড়িয়ে মুকুল যেন নতুন স্বপ্ন দেখাচ্ছে আমচাষিদের।

উপজেলার বিভিন্ন এলাকায় মাঘের শুরু থেকেই আমগাছে মুকুল আসতে শুরু করেছে। চাষিদের আশা, আগামী ১০ থেকে ২৫ দিনের মধ্যে অধিকাংশ গাছেই পূর্ণমাত্রায় মুকুল ফুটবে। তখন আমের মুকুলের সুবাসে ভরে উঠবে চারপাশ।
সারা দেশের মতো নবীনগরেও বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন জাতের আম চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দেশে আমের চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উৎপাদনও। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছোট-বড় অসংখ্য আমবাগান গড়ে উঠেছে।

পৌর এলাকার বনরাজ হর্টিকালচারের মালিক আবু তাহের জানান, ১২০ শতাংশ জমির ওপর গড়ে তোলা তার পাঁচ বছরের আমবাগানে বারি-৮, বারি-৪, বারি-১১, থ্রি টেস্ট, কিউজাই, চিয়াংমাইসহ দেশীয় বিভিন্ন জাতের কলম করা আমগাছ রয়েছে। “গাছে মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলনের আশা করছি,” বলেন তিনি।
উপজেলার আরেক আমচাষি মোক্তার হোসেন বলেন, “পুরোদমে মুকুল আসতে আরও কিছুদিন সময় লাগবে। এ সময় গাছের বিশেষ যত্ন নিতে হয়। আগাছা পরিষ্কার, নিয়মিত পরিচর্যা ও পোকামাকড় দমনে স্প্রে করা হচ্ছে।”

চাষিরা জানান, মুকুলের সময়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় পোকার আক্রমণ বা আবহাওয়ার প্রতিকূলতা দেখা দিলে ফলন ব্যাহত হতে পারে। তবে সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বৃদ্ধি পাওয়ায় অনেকেই কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবার নবীনগরে আমের ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। আম শুধু মৌসুমী অর্থকরী ফলই নয়, বর্তমানে এটি শিল্পজাত পণ্য হিসেবেও গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। ফলে আম উৎপাদন বৃদ্ধি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানিয়েছে, মুকুল আসার এই সময়টাতে অতিরিক্ত বৃষ্টি, শিলাবৃষ্টি কিংবা ঝড় হলে ক্ষতির সম্ভাবনা থাকে। তাই চাষিদের নিয়মিত বাগান পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী পরিচর্যার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে আমের মুকুলে ভরা বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ। অনেকেই মুকুলের সৌন্দর্য উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসছেন আমবাগানে।
সব মিলিয়ে আমের মুকুলে ভরা এই সময়টা চাষি ও প্রকৃতিপ্রেমী সবার কাছেই আনন্দের। এখন শুধু সঠিক পরিচর্যা আর অনুকূল আবহাওয়ার অপেক্ষা—তাহলেই হাসবে আমচাষিদের মুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar