1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দালালমুক্ত পুলিশিংয়ে আস্থা ফিরছে কিশোরগঞ্জবাসীর কেউ — ওসি - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

দালালমুক্ত পুলিশিংয়ে আস্থা ফিরছে কিশোরগঞ্জবাসীর কেউ — ওসি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৬০ জন খবরটি পড়েছেন

রকি হাসান
স্টাফ রিপোর্টার।
কিশোরগঞ্জের সরকারি ও বিরোধী দল—উভয় পক্ষের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি নৈতিক ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন মোহাম্মদ আবুল কালাম ভুইঁয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কিশোরগঞ্জ মডেল থানা।
সম্প্রতি কিশোরগঞ্জ শহরের একটি অবৈধ স্থাপনা পরিদর্শনকালে, কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম-এর উপস্থিতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন,
“আপনাদের দুই বৃহৎ দলকেই বলছি—কেউ অনৈতিক আবদার বা ভিত্তিহীন অভিযোগ নিয়ে থানায় আসবেন না। অনৈতিক আবদার নিয়ে থানায় এলে আপনারাই লজ্জিত হবেন।”

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সচেতন মহলের মতে, ওসি আবুল কালাম ভুইঁয়ার এই বক্তব্য বাস্তবতার প্রতিফলন। দায়িত্ব গ্রহণের পর থেকে কিশোরগঞ্জ মডেল থানায় আগত ভুক্তভোগীরা আইন অনুযায়ী ন্যায়বিচার পাচ্ছেন এবং অযথা হয়রানির শিকার হচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে থানায় মামলা বা অভিযোগ করতে গেলে কিছু অসাধু দালালচক্র ভুক্তভোগীদের কাছ থেকে খরচের নামে ঘুষ দাবি করত। তবে বর্তমান ওসি’র আন্তরিকতা, দক্ষ পুলিশিং ও সরাসরি তদারকির ফলে এ ধরনের অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
ওসি আবুল কালাম ভুইঁয়ার অন্যতম বড় গুণ হলো—সঠিক তদন্ত, প্রকৃত ঘটনা ও নির্ভরযোগ্য তথ্য ছাড়া কাউকে অহেতুক হয়রানি না করা। তিনি আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্টরা জানান।

এদিকে, কিশোরগঞ্জ মডেল থানায় এসআইসহ বিভিন্ন পদে জনবল সংকট থাকায় অনেক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
বর্তমানে কোনো দালাল বা মধ্যস্থতা ছাড়াই যে কেউ সরাসরি ওসি’র টেবিলের সামনে বসে নির্বিঘ্নে নিজের কথা বলতে পারছেন—এটি থানায় সেবার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
সচেতন নাগরিকদের বিশ্বাস, সৎ ও সাহসী কর্মকর্তা হিসেবে ওসি আবুল কালাম ভুইঁয়া কিশোরগঞ্জ মডেল থানায় দায়িত্ব পালন অব্যাহত রাখলে দল-মত নির্বিশেষে সবাই ন্যায়বিচার পাবেন। পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও ছিনতাইমুক্ত আধুনিক কিশোরগঞ্জ শহর গড়ে উঠবে—এমন প্রত্যাশা সকলের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar