নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
“টেকসই জীবিকায়নে নারী বান্ধব বাজার গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) একশনএইড বাংলাদেশ-এর প্রগতি প্রকল্পের আয়োজনে উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নারী অধিকার, ন্যায়বিচার ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সকল নারী ও কন্যার ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়ন পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। র্যালি শেষে রমজাননগর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিতি হয়।
একশনএইড বাংলাদেশ প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর মো: আছের আলী সঞ্চালনায় ও চেয়ারম্যান শেখ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান, ইউপি সদস্য দিপালী রানী গায়েন, মো: আব্দুস সালাম, মনোরঞ্জন মিস্ত্রি, রুহুল আমিন, শেখ জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি শ্রাবনী রানী মন্ডল, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং কৃষি কর্মকর্তা নাজমুস সাকিবসহ একশনএইড বাংলাদেশের কর্মকর্তারা।
প্রগতি নারী সংগঠনের পক্ষে রমজাননগর ইউনিয়নের সোনাখালী বাজারে নারী বান্ধব বিপনন কর্নার স্থাপনের অনুমতি প্রদানে নিমিত্তে স্মারকলিপি প্রদান করেন। আলোচনা পরবর্তী জলবায়ু সহনশীল স্থায়িত্বশীল কৃষি চর্চায় পরিবারে ও সমাজে বিশেষ অবদান এবং সফল উদ্যোক্তা হিসাবে দুই জন অগ্রসর নারী শিরিনা পারভীন, রাবেয়া খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।